
বাজিতপুর প্রতিনিধি
আজ শুক্রবার (১৩ মার্চ) হুমাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
হুমাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মো: ছাদেক মিয়া সহ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মোহাম্মাদ উল্লাহ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কমরেড জুনাইদ।
আপনার মতামত লিখুন :