Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান


Ekattor News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন /
রায়পুরায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):

রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকারি নিয়ম-নীতির আলোকে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩ জন দোকান মালিকের বিরুদ্ধে ৩টি পৃথক মামলায় মোট ১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।