Agaminews
Dr. Neem Hakim

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন /
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

একাত্তর নিউজ ডেস্ক :

গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারের জড়িয়ে আজাহার আলী (৫৬) নামের এক কৃষক মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আজাহার আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২ টার হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় একটি  ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।