কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Ekattor News: May 20, 2026

কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আজ (২০ মে) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিক উল্লাহ। দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদক ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ মাসুদুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্নীতি প্রতিরোধে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সেশন পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ। কর্মশালাটি সঞ্চালনা করেন দুদক-কিশোরগঞ্জের উপ-সহকারী পরিচালক সালাহ উদ্দিন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্য অধিকার আইন ও নৈতিকতা চর্চার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে দুদক কর্তৃক সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঞা এবং জেলা ও উপজেলা কমিটির বেশ কয়েকজন সভাপতি-সম্পাদক দুর্নীতি প্রতিরোধে কাজে নানা প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে এ বিষয়ে করণীয় সম্পর্কে দুদক ঢাকা বিভাগীয় কমিশনার মতামত ব্যক্ত করেন। এ সময় কিশোরগঞ্জের দুদক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com