বাঁশগাড়িকে মাদক ও সহিংসতামুক্ত করার আহ্বান এমপি বকুলের
Ekattor News: June 2, 2026
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও সহিংসতামুক্ত করার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন, নরসিংদী এডিসি সারুয়ার আলম, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ: মান্নান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তিনি জানান, প্রতিটি গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।
নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।
যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।
ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।
অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com
