Agaminews
Dr. Neem Hakim

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২৭৩ প্রাণের শঙ্কা


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন /
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২৭৩ প্রাণের শঙ্কা

একাত্তর নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৭৩ জন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের বেশিরভাগই টেকনাফ ও উখিয়ার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) ভোররাতে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই টেকনাফের বিভিন্ন এলাকায় স্বজনদের আহাজারি শুরু হয়। বিশেষ করে শাহপরীর দ্বীপ, সাবরাং ও হ্নীলা ইউনিয়নে নিখোঁজদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

এদিকে জীবিতদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও অধিকাংশই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন তার সুনির্দিষ্ট তালিকা এখনো পাওয়া যায়নি। তবে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা অব্যাহত থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের মতে, মানবপাচার চক্র দমনে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের ট্র্যাজেডি রোধ করা কঠিন হয়ে পড়বে।